• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
চট্টগ্রাম রেঞ্জে পুলিশের অভিযান, গ্রে*ফ*তার ৯১২ প্রাথমিকে নিয়োগপত্র বঞ্চিত ৮৩ জন, যোগ দেননি ১৪৭১ প্রার্থী রাজধানীর রূপনগর থেকে অপহ*রণের পর বিক্রি করতে না পেরে রাস্তায় ফেলে যায় শি*শু বায়েজিদকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে রড দিয়ে পিটিয়ে পা ভা*ঙার অভি*যোগ যুবদল নেতার বি*রুদ্ধে মো: মফিজুল ইসলাম কাইয়ুম সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৫নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদ আবুল কালাম আজাদ কামাল সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৪নং আমড়াতলী ইউনিয়ন পরিষদ মো: সালাউদ্দিন মিন্টু সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ মো: ফজলুল হক ফজু সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী ৩নং ওয়ার্ড, কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৪নং আমড়াতলী ইউনিয়ন পরিষদ মো: ফারুক আহমেদ সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী ৭নং ওয়ার্ড, কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৫নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদ মোঃ হাসান আবুল সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৫নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদ
নোটিশঃ
সারাদেশে জেলা ও উপজেলায় প্রতিনিধি নেয়া হচ্ছে। আগ্রহীগণ দ্রুত যোগাযোগ করুন।

সন্ত্রা*সী গ্রুপের টা*র্গেটে পুলিশ, ফেসবুকের মা*ধ্যমে এসপি-ওসি*কে সতর্কবার্তা

প্রতিনিধির নাম: / ৪৬ Time View
প্রকাশ : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

নিউজ ডেস্ক:

চট্টগ্রামের জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম ও রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন আলোচিত শীর্ষ সন্ত্রাসী রায়হান আলম। প্রতিদ্বন্দ্বী সন্ত্রাসী গ্রুপ তাকে ফাঁসাতে রাতে দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে হত্যার পরিকল্পনা হাতে নিয়েছে বলে নিজের পোস্টে সতর্কবার্তা দিয়েছেন তিনি।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে নিজের ফেসবুক আইডি থেকে এই বার্তা পোস্ট করেন আত্মগোপনে থাকা এই সন্ত্রাসী।

নিজের পোস্টে রায়হান আলম দাবি করেন, তার প্রতিদ্বন্দ্বী গ্রুপ তাকে বড় কোনো অপরাধে ফাঁসানোর জন্য গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি লেখেন, ইতোমধ্যে আমি বিশেষ মাধ্যমে জানতে পেরেছি আমার প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলো আমাকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছে, রাতে ডিউটিতে থাকা পুলিশ সদস্যদের মধ্যে থেকে দুজনকে মারতে হবে। এই ঘটনা ঘটানো হতে পারে হয় নোয়ান বাগিচা, না হয় পূর্ব রাউজান এলাকায়। পোস্টে রায়হান আরও দাবি করেন, এটি কোনো বানোয়াট তথ্য নয়।

নির্দিষ্ট করে তিনি অভিযোগ তুলে আরও লিখেন, ‘আজিজ নামের এক ব্যক্তি ও ডাকাত গ্রুপ মিলে এই সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। এছাড়া, তারা আমার নাম ব্যবহার করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করছে এবং আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ প্রোফাইল খুলে সাধারণ মানুষকে হুমকি-ধামকি দিচ্ছে।

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ফেসবুক পোস্টটি আমাদের নজরে এসেছে। পুলিশের রাতের টহল ও গোয়েন্দা নজরদারি রাউজানের সর্বত্র জোরদার করা হয়েছে। যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হবে।

উল্লেখ্য, হত্যা, চাঁদাবাজি এবং অস্ত্র আইনের ১৫টি মামলার আসামি রায়হান। বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করে নগর ও জেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছেন তিনি। আবার চাঁদা না পেলে গুলিও করছেন তার সহযোগীরা। বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী এই রায়হান। তবে সম্প্রতি তার নাম ব্যবহার করে কিছু ‘ছিঁচকে সন্ত্রাসী’ চাঁদা দাবি করছেন বলে অভিযোগ রায়হানের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category