নিউজ ডেস্ক:
মো: ফারুক আহমেদ সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী ৭নং ওয়ার্ড, কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৫নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদ।
মো: ফারুক আহমেদ তার বক্তব্যে বলেন আমি সেই ছাত্র জীবন থেকেই শুরু করে আজ পর্যন্ত দুঃসময়ে ত্যাগ দুঃখ কষ্ট বহন করেই আজ আমি এই ছোট্ট জীবনে এসে এলাকার মানুষের জন্য মেম্বার পদপ্রার্থী হয়েছি ৭নং ওয়ার্ডের, আদর্শ সদর উপজেলার ৫নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদের আগামী ইউনিয়ন নির্বাচনের ৭নং ওয়ার্ডের সম্ভাব্য পদপ্রার্থী হিসেবে এই ওয়ার্ডের সাধারণ অসহায় দুঃস্থ মানুষের জন্য কাজ করার জন্য এই এলাকার মানুষে ভালোবাসা লালন করে আগামী নির্বাচনে মানুষের পাশে থেকে কাজ করার ইচ্ছা পোষণ করেছি।
মো: ফারুক আহমেদ বর্তমানে এলাকার মানুষের জন্য দায়িত্ব পালন করছেন মানব সেবা কেন্দ্র নামের সংগঠনের মাধ্যমে সেবা দিয়ে আসছেন বলেন ফারুক।
অত্র এলাকার সাধারণ মানুষের কাছে মো: ফারুক আহমেদ এর বিষয়ে জানতে চাইলে বলেন এলাকার মানুষের সাথে মিলেমিশে চলেই বড় হয়েছেন। তার মত ছেলেকে মেম্বার বানাতে পারলে ইনশাল্লাহ আমরা ভালোভাবে সাহায্য সহযোগিতার মাধ্যমে আমাদের এলাকার উন্নয়নে কাজ করার মত যোগ্য ব্যক্তি হলো ফারুক। অবশ্যই সে বিপুল ভোটে জয়লাভ করবেন।
ফারুক বলেন অত্র ইউনিয়নের ওয়ার্ডের আমার প্রিয় ওয়ার্ড বাসিকে দীর্ঘদিন যাবত সামাজিক পারিবারিক সেবা দেওয়া এবং মিলেমিশে চলা সেটা আমাদের পারিবারিক শিক্ষা সেই ছোটবেলার শিক্ষা থেকেই মানুষের জন্য কাজ করে আসছি।
আশা করি আগামী নির্বাচনে আমাকে এলাকার মানুষ জয়যুক্ত করলে এখন যেভাবে মানবিক সেবা দিচ্ছি যদি মেম্বার নাও হই এই ওয়ার্ডের মানুষের জন্য আমি কাজ করে যাব ইনশাআল্লাহ।