নিউজ ডেস্ক:
হাজী মো: মাসুদ করিম মাছুম সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৫নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদ।
হাজী মো: মাসুদ করিম মাছুম তার বক্তব্যে বলেন আমি সেই ছাত্র রাজনীতি থেকেই শুরু করে আজ পর্যন্ত আমি আমার কোন সিনিয়র নেতৃবৃন্দের নির্দেশনার বাইরে কখনো গিয়ে কোনো কাজ করিনি বিএনপি’র দুঃসময়ে ত্যাগ দুঃখ কষ্ট বহন করেই আজ আমি এই ছোট্ট জীবনে এসে পদপ্রার্থী হয়েছি আদর্শ সদর উপজেলার ৫নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদের আগামী ইউনিয়ন নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এই ইউনিয়নের সাধারণ অসহায় দুঃস্থ মানুষের জন্য কাজ করার জন্য এই এলাকার মানুষে ভালোবাসা লালন করে আগামী নির্বাচনে মানুষের পাশে থেকে কাজ করার ইচ্ছা পোষণ করেছি।
হাজী মো: মাসুদ করিম মাছুম বর্তমানে দায়িত্ব পালন করছেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৫নং পাঁচথুবী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।
অত্র এলাকার সাধারণ মানুষের কাছে হাজী মো: মাসুদ করিম মাছুম এর বিষয়ে জানতে চাইলে বলেন এলাকার মানুষের সাথে মিলেমিশে চলেই বড় হয়েছেন। তার মত ছেলেকে দল সমর্থন দিলে অবশ্যই সে বিপুল ভোটে জয়লাভ করবেন।
মাছুম বলেন অত্র ইউনিয়নের আমার প্রিয় সিনিয়র নেতৃবৃন্দ যখন দলের বিভিন্ন কার্যক্রম ও অনুষ্ঠানে দায়িত্ব দিয়েছেন আমি যথাসাধ্য চেষ্টা করেছি যথাযথ দায়িত্ব পালন করতে।
আশা করি আগামী নির্বাচনে আমাকে দল এবং সিনিয়র নেতৃবৃন্দ অবশ্যই আমাকে আমার যোগ্যতা অনুযায়ী প্রাথী হিসেবে সমর্থন দিয়ে এলাকার মানুষের জন্য কাজ করার সুযোগ দান করবেন।