• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
চট্টগ্রাম রেঞ্জে পুলিশের অভিযান, গ্রে*ফ*তার ৯১২ প্রাথমিকে নিয়োগপত্র বঞ্চিত ৮৩ জন, যোগ দেননি ১৪৭১ প্রার্থী রাজধানীর রূপনগর থেকে অপহ*রণের পর বিক্রি করতে না পেরে রাস্তায় ফেলে যায় শি*শু বায়েজিদকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে রড দিয়ে পিটিয়ে পা ভা*ঙার অভি*যোগ যুবদল নেতার বি*রুদ্ধে মো: মফিজুল ইসলাম কাইয়ুম সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৫নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদ আবুল কালাম আজাদ কামাল সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৪নং আমড়াতলী ইউনিয়ন পরিষদ মো: সালাউদ্দিন মিন্টু সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ মো: ফজলুল হক ফজু সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী ৩নং ওয়ার্ড, কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৪নং আমড়াতলী ইউনিয়ন পরিষদ মো: ফারুক আহমেদ সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী ৭নং ওয়ার্ড, কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৫নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদ মোঃ হাসান আবুল সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৫নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদ
নোটিশঃ
সারাদেশে জেলা ও উপজেলায় প্রতিনিধি নেয়া হচ্ছে। আগ্রহীগণ দ্রুত যোগাযোগ করুন।

পুলিশের গাড়ি উল্টে কনস্টেবল নি*হত, আ*হত ১০

প্রতিনিধির নাম: / ৮৯ Time View
প্রকাশ : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

নিউজ ডেস্ক:

মাদারীপুর সদর উপজেলার মঠেরবাজার এলাকায় পুলিশের গাড়ি উল্টে এক কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় ৪ পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। আহত বাকিরা পথচারী। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর আড়াইটার দিকে আড়িয়াল খাল সংলগ্ন এলাকায় পুলিশের একটি গাড়ি সড়ক দুর্ঘটনায় পতিত হয়। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, একটি পথচারী শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়িটি দুর্ঘটনায় পতিত হয়। আমাদের একজন পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ছাড়া পুলিশের চারজন সদস্যসহ ১০ জন আহত হয়েছেন।তারা গুরুতর আহত। তাদের ঢাকায় পাঠানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, আমরা তদন্ত করে দেখছি অন্য কোনো গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছে কি না বা এখানে ছিল কি না আমরা সব তদন্ত করে জানাতে পারব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category