• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
মো: মফিজুল ইসলাম কাইয়ুম সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৫নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদ আবুল কালাম আজাদ কামাল সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৪নং আমড়াতলী ইউনিয়ন পরিষদ মো: সালাউদ্দিন মিন্টু সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ মো: ফজলুল হক ফজু সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী ৩নং ওয়ার্ড, কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৪নং আমড়াতলী ইউনিয়ন পরিষদ মো: ফারুক আহমেদ সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী ৭নং ওয়ার্ড, কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৫নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদ মোঃ হাসান আবুল সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৫নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদ হাজী মো: মাসুদ করিম মাছুম সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কুমিল্লার ৫নং পাঁচথুবী ইউনিয়ন শারিয়ার ইকবাল মজুমদার সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কুমিল্লার ১নং বাকই দক্ষিণ ইউনিয়ন পরিষদ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজা পালানোর ঘট*নায় ৫ পুলিশ সদস্যকে বর*খাস্ত পাস করা শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষ*করা শা*স্তি পাবেন: মন্ত্রী
নোটিশঃ
সারাদেশে জেলা ও উপজেলায় প্রতিনিধি নেয়া হচ্ছে। আগ্রহীগণ দ্রুত যোগাযোগ করুন।

শেখ সেলিম পরিবারের ৪ জনের সম্পদ বিবরণীর নোটিশ লটকিয়ে জারির সি*দ্ধান্ত

প্রতিনিধির নাম: / ৯৬ Time View
প্রকাশ : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নিউজ ডেস্ক:

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা শেখ ফজলুল করিম সেলিমের পরিবারের সদস্যদের ওপর নজরদারি বাড়িয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার স্ত্রী ও ছেলে, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিমসহ পরিবারের চার সদস্যকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও তাদের কাউকে পাওয়া যায়নি। এ কারণে এবার নোটিশ লটকিয়ে জারির সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।

দুদক সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। মামলায় তার বিরুদ্ধে সাড়ে ১৩ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

তবে অনুসন্ধানে শেখ সেলিমের সম্পদের পরিমাণ ঘোষিত হিসাবের চেয়েও বেশি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে দুদক। এর পরিপ্রেক্ষিতে তার পরিবারের সদস্যদের সম্পদের উৎস ও পরিমাণ যাচাই করতে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুদকের সিদ্ধান্ত অনুযায়ী, শেখ সেলিমের স্ত্রী, ছেলে শেখ ফজলে ফাহিমসহ পরিবারের চার সদস্যকে নির্ধারিত সময়ের মধ্যে তাদের স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা এবং সম্পদের উৎসের বিবরণ জমা দিতে হবে।

এদিকে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার ব্যাংকের সাবেক চেয়ারম্যান এস এম আমজাদ হোসেনের বিরুদ্ধেও বিদেশে অর্থ পাচারসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান করছে দুদক। তার বিরুদ্ধেও সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category