• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
চট্টগ্রাম রেঞ্জে পুলিশের অভিযান, গ্রে*ফ*তার ৯১২ প্রাথমিকে নিয়োগপত্র বঞ্চিত ৮৩ জন, যোগ দেননি ১৪৭১ প্রার্থী রাজধানীর রূপনগর থেকে অপহ*রণের পর বিক্রি করতে না পেরে রাস্তায় ফেলে যায় শি*শু বায়েজিদকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে রড দিয়ে পিটিয়ে পা ভা*ঙার অভি*যোগ যুবদল নেতার বি*রুদ্ধে মো: মফিজুল ইসলাম কাইয়ুম সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৫নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদ আবুল কালাম আজাদ কামাল সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৪নং আমড়াতলী ইউনিয়ন পরিষদ মো: সালাউদ্দিন মিন্টু সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ মো: ফজলুল হক ফজু সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী ৩নং ওয়ার্ড, কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৪নং আমড়াতলী ইউনিয়ন পরিষদ মো: ফারুক আহমেদ সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী ৭নং ওয়ার্ড, কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৫নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদ মোঃ হাসান আবুল সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৫নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদ
নোটিশঃ
সারাদেশে জেলা ও উপজেলায় প্রতিনিধি নেয়া হচ্ছে। আগ্রহীগণ দ্রুত যোগাযোগ করুন।

১৪ ছাত্রের মধ্যে ছয়জনই ‘বলাৎকারের’ শিকার, শিক্ষক গ্রে*ফ*তার

প্রতিনিধির নাম: / ৮৫ Time View
প্রকাশ : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

নিউজ ডেস্ক:

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাহবুবুর নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি তাফসীর উদ্দিন হাফেজিয়া মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে শুক্রবার (৪ সেপ্টেম্বর) নড়াইল সদর থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন। মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট বিকেলে ভুক্তভোগী শিশুরটির মা তার সন্তানের খোঁজখবর নিতে মাদরাসায় আসেন। এসময় শিশুটি তার মাকে জানায়, শিক্ষক মাহবুবুর রহমান গত ২৭ আগস্ট রাতে তাকে বলাৎকার করেন। পরে শিশুটির মা বিষয়টি মাদরাসার অপর শিক্ষককে জানান।

ওই মাদরাসার আরও পাঁচ শিশুর অভিযোগ, গত কয়েকদিন ধরে তাদেরকেও বলাৎকার করেন শিক্ষক মাহবুবুর রহমান। এসব ঘটনা জানাজানির পর ২৮ আগস্ট অভিযুক্ত মাদরাসা থেকে পালিয়ে যান। স্থানীয় সূত্র জানায়, ২০০০ সালে প্রতিষ্ঠিত মাদরাসাটিতে বর্তমানে ১৪ জন ছাত্র হেফজ বিভাগে পড়ালেখা করছে। এর মধ্যে ছয়জনকে বলাৎকারের অভিযোগ উঠেছে। মাদরাসাটি শিক্ষক আছেন দুজন।

নড়াইল সদর থানার পরিদর্শক অজয় কুমার কুন্ডু অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার ও অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category