নিউজ ডেস্ক:
আক্তার হোসেনের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ।
কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেনের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
শোকবার্তায় তিনি বলেন, আক্তার হোসেন ছিলেন বিএনপির একজন নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত কর্মী। দলের দুর্দিনে তিনি বিএনপির পাশে অবিচলভাবে ছিলেন। দলীয় কোনো মিছিল, মিটিং কিংবা কর্মসূচিতে তিনি কখনো অনুপস্থিত থাকেননি; দলের প্রতিটি কার্যক্রমে তাঁর সক্রিয় ও আন্তরিক উপস্থিতি ছিল। তাঁর ত্যাগ, নিষ্ঠা ও সাংগঠনিক ভূমিকা দলীয় নেতাকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা ও ক্ষতি সৃষ্টি হয়েছে, তা অত্যন্ত গভীর ও অপূরণীয়। একজন সাহসী, নিবেদিতপ্রাণ ও জনসম্পৃক্ত রাজনৈতিক কর্মী হিসেবে তাঁর অবদান দল ও কুমিল্লার রাজনৈতিক অঙ্গন দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।