• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
মো: মফিজুল ইসলাম কাইয়ুম সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৫নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদ আবুল কালাম আজাদ কামাল সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৪নং আমড়াতলী ইউনিয়ন পরিষদ মো: সালাউদ্দিন মিন্টু সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ মো: ফজলুল হক ফজু সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী ৩নং ওয়ার্ড, কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৪নং আমড়াতলী ইউনিয়ন পরিষদ মো: ফারুক আহমেদ সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী ৭নং ওয়ার্ড, কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৫নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদ মোঃ হাসান আবুল সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৫নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদ হাজী মো: মাসুদ করিম মাছুম সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কুমিল্লার ৫নং পাঁচথুবী ইউনিয়ন শারিয়ার ইকবাল মজুমদার সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কুমিল্লার ১নং বাকই দক্ষিণ ইউনিয়ন পরিষদ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজা পালানোর ঘট*নায় ৫ পুলিশ সদস্যকে বর*খাস্ত পাস করা শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষ*করা শা*স্তি পাবেন: মন্ত্রী
নোটিশঃ
সারাদেশে জেলা ও উপজেলায় প্রতিনিধি নেয়া হচ্ছে। আগ্রহীগণ দ্রুত যোগাযোগ করুন।

পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্ম*কর্তা*কে বদলি

প্রতিনিধির নাম: / ৬৪ Time View
প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

নিউজ ডেস্ক:

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত ডিআইজি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার হাসান আমিনকে কুমিল্লা থেকে অতিরিক্ত পুলিশ সুপার, এসবি, ঢাকায় বদলি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মো. নাঈম আবদুল্লাহকে পাবনার বেড়া সার্কেল থেকে অতিরিক্ত পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাককে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সার্কেল থেকে অতিরিক্ত পুলিশ সুপার, শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে। সহকারী পুলিশ সুপার শ্যামলী রানি বর্মনকে নওগাঁর সাপাহার সার্কেল থেকে সহকারী পুলিশ সুপার, শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে।

এ ছাড়া সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমানকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে সহকারী পুলিশ সুপার, মাধবপুর সার্কেল, হবিগঞ্জে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বদলি করা কর্মকর্তাদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগদানের জন্য অবমুক্ত হতে হবে। অন্যথায় ২৩ সেপ্টেম্বর থেকে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category