• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:
মো: মফিজুল ইসলাম কাইয়ুম সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৫নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদ আবুল কালাম আজাদ কামাল সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৪নং আমড়াতলী ইউনিয়ন পরিষদ মো: সালাউদ্দিন মিন্টু সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ মো: ফজলুল হক ফজু সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী ৩নং ওয়ার্ড, কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৪নং আমড়াতলী ইউনিয়ন পরিষদ মো: ফারুক আহমেদ সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী ৭নং ওয়ার্ড, কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৫নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদ মোঃ হাসান আবুল সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৫নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদ হাজী মো: মাসুদ করিম মাছুম সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কুমিল্লার ৫নং পাঁচথুবী ইউনিয়ন শারিয়ার ইকবাল মজুমদার সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কুমিল্লার ১নং বাকই দক্ষিণ ইউনিয়ন পরিষদ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজা পালানোর ঘট*নায় ৫ পুলিশ সদস্যকে বর*খাস্ত পাস করা শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষ*করা শা*স্তি পাবেন: মন্ত্রী
নোটিশঃ
সারাদেশে জেলা ও উপজেলায় প্রতিনিধি নেয়া হচ্ছে। আগ্রহীগণ দ্রুত যোগাযোগ করুন।

২ নারীর মর*দেহ উ*দ্ধা*র, একটির হাত-পা বাঁধা

প্রতিনিধির নাম: / ৯৫ Time View
প্রকাশ : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

নিউজ ডেস্ক:

রাজবাড়ীতে পৃথক স্থান থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ও সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়ন থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে একজনের পরিচয় জানা গেলেও অপরজনের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আইনদ্দীন প্রামাণিক পাড়ার একটি আখক্ষেত থেকে নবীরন বেগম (৫৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি দুলাল বেপারী পাড়ার আব্দুর রহিম শেখের স্ত্রী।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে প্রথমে বলা হয়েছিল, স্ট্রোকজনিত কারণে নবীরন বেগমের মৃত্যু হয়েছে। পরে বিভিন্ন মাধ্যমে জানা যায়, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এ কারণে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

অন্যদিকে, সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের বড়নুরপুর গ্রামের একটি পুকুরপাড় থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (২৫) হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য কোনো স্থান থেকে ওই নারীকে হত্যা করে এখানে ফেলে রাখা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। নিহত নারীর পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category